জয়নাল আবেদিন জয় চীফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক সংকটের কারণে সাশ্রয়ী বাহন হিসেবে স্বল্প দূরত্বে মোটরসাইকেল ব্যবহার করছেন রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC) ফিলিং স্টেশনগুলোতে তেল ক্রয়ে বিশেষ নির্দেশনা রাইড-শেয়ারিংয়ের জন্য দৈনিক ৫ লিটার সীমা জারি করেছে। বাইকের মাইলেজ বাড়াতে নিয়মিত মেইনটেন্যান্স সঠিক টায়ার প্রেশার এবং ইঞ্জিন টিউনিংয়ের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
জ্বালানি সংকট এড়াতে অযথা ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার সহ সংকটময় সময়ে তেল সাশ্রয় করতে এবং মাইলেজ বাড়াতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।