নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নজিপুর পৌর শাখার আয়োজনে বুধবার বিকেলে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আলোচিত টকশো ব্যক্তিত্ব, নওগাঁর সন্তান ব্যারিস্টার শাহরিয়ার কবির ভোটারদের উদ্দেশে বলেন,“আল্লাহকে খুশি করতে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন এবং জুলাই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিন। জুলাই যুদ্ধে আমাদের ভাইরা সবচেয়ে বেশি শহীদ হয়েছেন। আমরা এমন কোনো প্রার্থীকে জিতাবো না যার স্ত্রী টাকা চাইবে বা চাকরি দেওয়ার কথা বলে ভোট প্রভাবিত করবে।”
পথসভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও নওগাঁ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা. আবু ওবায়দা, ডা. শামসুল আলম, মাওলানা হাবিবুর রহমান, হারুন অর রশিদ এবং পৌর আমির মোফাস্সেল হক।