জয়,চীফ রিপোর্টার: সরকারের মাদক নির্মুল জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু'র নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রির সময় (০১) এক ব্যবসায়ীসহ (৪)চার জনকে আটক করা হয়।

দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,আজ বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলার সিংগা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় হাতেনাতে আটক হন আরিফুল নামের এক ব্যক্তি। একই অভিযানে কুহাড় এলাকা থেকে মাদকসেবী মিনারুল, রাজন ও বেলাল নামের আরও ৩ জনকে আটক করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু জানান, মাদক নির্মূলে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।