জয়নাল আবেদিন জয় ,চীফ রিপোর্টার: আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।সোমবার (০৯ মার্চ) মহাসড়কে বেপরোয়া গতিতে চলা ড্রাম ট্রাকের বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন এবং রুট পারমিট না থাকায় তিনজন ড্রাম ট্রাক চালককে আটক করা হয়। পরে আইন অমান্য করায় সংশ্লিষ্ট ধারায় ওই তিন চালককে মোট ৯,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, মহাসড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। বিশেষ করে ঈদের আগে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।