আমি মোঃ সানোয়ার রহমান আরিফ, দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক (কাজলা, মতিহার থানা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ—আরএমপি)।গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনিবন্ধিত বাংলার আলো, আজকের বাংলাদেশ, তালাশ বিডি, বিটিসি নিউজসহ কয়েকটি অনলাইন পোর্টালে “রাজশাহীতে প্রতারণার মাধ্যমে জুলাই সনদ গ্রহণ ও অবৈধভাবে পত্রিকা প্রকাশের অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অনৈতিক স্বার্থসিদ্ধিতে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে আমার ও আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি।
আমি উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনকারীদের অনতিবিলম্বে প্রকাশিত মিথ্যা সংবাদের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
নিবেদক
মোঃ সানোয়ার রহমান আরিফ
সম্পাদক ও প্রকাশক
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ।