এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইসকাপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পরিচালিত এ অভিযানে আটক হন মোঃ গোলাম রব্বানী (২৭)। তিনি উপজেলার মুশরীভূজা এলাকার বাসিন্দা এবং তার পিতা মোঃ জালাল উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে অবৈধভাবে সংরক্ষিত ৯৮ বোতল ভারতীয় ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ ৯ এপ্রিল ২০২৬।
ভোলাহাট থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।