নিজস্ব প্রতিবেদক

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ পরিবার।
রোববার সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় রাজশাহীর শীর্ষ সংবাদ পরিবারের পক্ষ থেকে সম্পাদক সানোয়ার আরিফ এ অভিনন্দন জানান।
বার্তায় তিনি বলেন, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং রাজশাহীর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজশাহীর শীর্ষ সংবাদ পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।
উল্লেখ্য, রোববার বিকেলে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যেই এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।