নিজস্ব প্রতিবেদক

রাজশাহী সিটি কর্পোরেশনের(রাসিক) নবনিযুক্ত প্রশাসক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মতিহার থানা(দক্ষিণ) যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বশির উদ্দিন সনি।
শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘‘মাহফুজুর রহমান রিটন ভাইকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। রিটন ভাই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার নেতৃত্বে রাজশাহী মহানগর আরও সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ নগরীতে পরিণত হবে বলে আশা করি।’’
তিনি আরও বলেন, ‘‘রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে রিটন ভায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তার প্রতি সর্বাত্মক সহযোগিতা থাকবে। পাশাপাশি তার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।’’
প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্য সিটি কর্পোরেশন গুলো হলো বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।
মাহফুজুর রহমান রিটন ভাই এর আগে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।