
নিজস্ব প্রতিবেদক: গভীর আবেগ ও শ্রদ্ধায় রাজশাহীতে পালিত হয়েছে শহীদ আব্দুল্লাহ ওমর নাফিস শাহাদতের ১৩তম শাহাদাতবার্ষিকী। সোমবার (১২ মে) বাদ মাগরিব কাজলা সুইটের মোড় সংলগ্ন এলাকায় আয়োজিত স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে তাকে হৃদয়ের গভীর ভালোবাসায় স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদ নাফিসের আদর্শিক জীবন, সাংগঠনিক নিষ্ঠা এবং দেশ ও মানুষের কল্যাণে তার আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, সাহাদত নাফিস ছিলেন এমন এক নিবেদিতপ্রাণ তরুণ, যিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে নিজের জীবন উৎসর্গ করেছেন।

পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আবেগঘন পরিবেশে তার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দীন মন্ডল, রাজশাহী মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা, সহকারী সেক্রেটারি আব্দুস সামাদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ সাহাদত নাফিসের আদর্শ ধারণ করে তার জীবন ও আত্মত্যাগকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।উল্লেখ্য শহীদ শাহাদতকে তৎকালীন সময়ের ২০১৩ সালের ১২ই মে (রবিবার)ভোররাত্রিতে ফ্যাসিস্ট হাসিনা সরকার গুম করে রেখে পরে RAB বাহিনী দিয়ে ইন কাউন্টারের নাটক সাজিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে (কালিতলা আমজাদের মোড়)রেডিও সেন্টারের মাঠে নিশংস ভাবে গুলি করে হত্যা করে সেখানেই তিনি শহীদ হন। পরে সকালে তা ক্রসফায়ারের নাটক সাজিয়ে চালিয়ে দেন।