
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে মশার উপদ্রব কমাতে ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত মশা নিধন কার্যক্রম চালাচ্ছেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক মোঃ রাব্বিন জামান।
গত ২৯ এপ্রিল এ কার্যক্রমের উদ্বোধনের পর থেকেই ওয়ার্ডের বিভিন্ন অলিগলি, ড্রেনসংলগ্ন এলাকা ও জনবসতিপূর্ণ স্থানে নিয়মিতভাবে ফগার মেশিন ব্যবহার করে মশা নিধন করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর মশার উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসীর স্বস্তি ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
রাব্বিন জামান বলেন, মশার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আমরা মশা নিধন কার্যক্রম পরিচালনা করছি। ধারাবাহিকভাবে ওয়ার্ডের সব এলাকায় এ কার্যক্রম চালানো হবে।
নিয়মিত মশা নিধন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের দাবি, সিটি করপোরেশনের পাশাপশি এমন উদ্যোগ এলাকায় মশার উপদ্রব অনেকটা কমবে।
