প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2026 ইং
চারঘাটে পুলিশের অভিযানে ৩০০ বোতল কোডিনযুক্ত ‘ইস্কাফ’ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর চারঘাটে রাত্রীকালীন বিশেষ অভিযানে ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য কোডিনযুক্ত ‘ইস্কাফ’ উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি মাদকভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার, রাজশাহী এবং চারঘাট সার্কেলের এএসপি মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টা ৩৫ মিনিটে সরকারি পিকআপযোগে চারঘাট থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল-৭ ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অভিযানকালে চারঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চক মোক্তারপুর গ্রামের জনৈক জামিল হোসেনের বসতবাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে পুলিশের গাড়ির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তাটি তল্লাশি করে এর ভেতর নীল রঙের পলিথিনে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য কোডিনযুক্ত ‘ইস্কাফ’ উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় এসআই ইসমাইল হোসেনের এজাহারের ভিত্তিতে চারঘাট থানায় মামলা নম্বর-১৪(৮)২৬ রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই রাজু আহম্মেদের ওপর অর্পণ করা হয়েছে। এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইস্কাফের চালানটি কারা বহন করছিল তা শনাক্তে পুলিশ কাজ করছে। অজ্ঞাতনামা দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের চালানটি কারা বহন করছিল তা শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। অজ্ঞাতনামা দুই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযানও চলমান রয়েছে। দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |