প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2026 ইং
নলডাঙ্গায় সার-বীজ মনিটরিং কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ আলী। তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের গুরুত্ব দিয়ে পর্যাপ্ত সার বরাদ্দ দিয়েছে। কৃষকদের কাছে যাতে নির্ধারিত মূল্যে সার পৌঁছে এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। কৃষি কর্মকর্তা আরও বলেন, কৃষকদের সার নিয়ে কোনো সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় সার ও বীজের সরবরাহ, মজুত ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ নাহিদুল ইসলাম নাহিদ।সভায় নলডাঙ্গা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক রকিবুল হাসান সুজন, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, মোস্তাক আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের কাছে সার ও বীজের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অনিয়ম প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |