প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2026 ইং
রাজশাহীতে গভীর রাতে মা ও ভাইকে হাসুয়া দিয়ে জবাই করলেন ছোট ছেলে
রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড মেহেরচন্ডি উত্তরপাড়া দায়রা পার্কের মোড় সংলগ্ন থান্দার পাড়ায় এক বর্বরোচিত ঘটনা ঘটেছে। মাদকাসক্ত মুন্না নামের এক যুবক নিজ মা এবং ছোট ভাই মৃদুলকে হ*ত্যার উদ্দেশ্যে ঘরের সব দরজা-জানালা বন্ধ করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।তারা দুজনেই রামেক হাসপাতালে ৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন,তবে মায়ের অবস্থা আসংখ্যা জনক।চন্দ্রিমা থানা পুলিশ মুন্নাকে আটক করেছেন।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ