প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
ফুটপাত দখল করে ব্যবসা, অবৈধ বিদ্যুৎ সংযোগও! রাজশাহী মহিলা কলেজের সামনে সংযোগ বিচ্ছিন্ন করল সিটি কর্পোরেশন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার পাশাপাশি অনুমোদন ছাড়াই বৈদ্যুতিক সংযোগ ব্যবহারের অভিযোগ উঠেছে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ফুটপাতের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কয়েকজন ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সচেতন নাগরিক পোস্ট করলে তা সংশ্লিষ্টদের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় ফুটপাতের ব্যবসায় ব্যবহৃত অনুমোদনহীন বৈদ্যুতিক সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগে অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধের পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিষয়টিও নজরদারির আওতায় আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |