প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
মধ্যরাতে দেয়ালের পাশে ‘রহস্যময়’ অস্ত্রভাণ্ডার! রাজশাহীতে বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার মালিকের খোঁজে র্যাব
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার একটি আবাসিক এলাকায় মধ্যরাতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃত মালিক ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে র্যাব-৫। র্যাব-৫ সূত্রে জানা যায়, ৩১ আগস্ট ২০২৬ রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অভিযানিক দল কাশিয়াডাঙ্গা থানাধীন আরজি প্রান্তিক আবাসিক এলাকা (আ/এ), গোয়ালপাড়া প্লটের উত্তর-পশ্চিম কর্নারে অভিযান চালায়। এ সময় একটি দেয়ালের পাশে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। র্যাবের উপস্থিতি টের পেয়েই পালানোর সন্দেহ অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড অ্যামোনিশন (গুলি) এবং একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি র্যাব। র্যাবের ভাষ্য অনুযায়ী, স্থানীয় লোকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃত মালিক কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেননি। র্যাবের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা অস্ত্র ফেলে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কার অস্ত্র, কেনই বা সেখানে?
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |