প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2026 ইং
সৌদির বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি হামলার দাবি হুতিদের
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে সৌদি আরবের ৩০টির বেশি হামলার দাবি করেছে। এর একদিন আগে এই বিদ্রোহীরা প্রতিবেশী দেশটিতে বড় ধরনের হামলা চালায়। এতে কয়েক ডজন মানুষ আহত হন। সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। হুতি বিদ্রোহীদের আলমাসিরাহ টেলিভিশন জানায়, গত কয়েক ঘণ্টায় সৌদি বিমান মারিব, আল-জাওফ, তাইজ ও হোদেইদা প্রদেশের বিভিন্ন এলাকায় ৩২টি বিমান হামলা চালিয়েছে।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |