প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2026 ইং
গোদাগাড়ীতে র্যাবের অভিযানে ৫০ লাখ টাকার হেরোইন জব্দ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। বুধবার দুপুরে র্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা প্রাইমারি স্কুলের সামনে র্যাব অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি সিঁড়ির পাশ থেকে ৫টি পলি প্যাকে রক্ষিত ৫৩০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |