প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
মোহনপুরে পরিত্যক্ত মসজিদের ভেতর মিলল দেশীয় অস্ত্র, উদ্ধার একনলা বন্দুক ও গুলি
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে পরিত্যক্ত একটি মসজিদের ভেতর থেকে একটি একনলা বন্দুক ও গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। র্যাব-৫-এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কৃষ্ণপুর গ্রামের বান্দালপুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বান্দালপুরের পশ্চিম পাশে অবস্থিত পরিত্যক্ত ভাঙা মসজিদের ভেতরের দক্ষিণ কোনা থেকে একটি মাজিম/দেশীয় একনলা বন্দুকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ভেতর থেকে একটি একনলা বন্দুক পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়। র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫ আরও জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |