প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2026 ইং
ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আরএমপি
রাজশাহী প্রতিনিধি : খাদ্য ও জ্বালানিতে ভেজাল রোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। ভেজালবিরোধী অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পুলিশি সহায়তার আশ্বাসও দেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। এতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় ভেজাল প্রতিরোধে আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং অসাধু ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |