
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী জেলার বাগমারা উপজেলায় জাতীয় ছাত্রশক্তির ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। রাজশাহী জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক আহনাফ লাবিবের সুপারিশক্রমে এবং আহ্বায়ক মোতালেব হোসেন ও সদস্য সচিব ফারিন শবনম শায়ন্তির অনুমোদনে জন ইসলামকে আহ্বায়ক এবং বায়েজিত সরদারকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আসিফ মাহমুদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— নাহিদুল ইসলাম, শাকিল ইসলাম, শরিফ সরকার, ইকবাল হাসান, আরিফ সরকার ও বায়েজিত সরকার।
অন্যদিকে, মতিউর রহমানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন— আসিক, উজ্জ্বল শাহ, ওয়াসিম আলম নাফিস, মিজান সরকার, রাকিব ও রাসেল হোসেন।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— রাফি, সজীব সরকার, জাহিদ, রনি, রিপন, আরাফাত, আরাফাত করিম, মিজানুর রহমান, আরমান আলী, নাজমুল হোসেন, ফাহিম আলী, রাকিব হোসেন, শাকির ইসলাম, শান্ত, সামিউল ইসলাম রাসেল, মহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আসলাম হোসেন, মিঠুন, জয় সরকার, রাকিবুল হোসেন সান্ত, সাহেদ হোসেন, সেলিম রেজা, রিয়াজ মন্ডল, বাসার, এস এম মাহামুদুল হাসান ও নাসিম হোসেন।
নবগঠিত কমিটি আগামী এক বছর বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে কাজ করবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে উপজেলা জুড়ে বিভিন্ন ইউনিট কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন এ কমিটি স্থানীয় ছাত্রসমাজকে সংগঠিত করে একটি শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
