নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে স্ত্রী কর্তৃক দায়েরকৃত পারিবারিক ডিক্রি জারি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গ্ৰামের মো. গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ডিক্রি জারি মামলার ৯৬/২৬ নম্বর মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সাইফুল ইসলাম আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
Rahman Moti