ঢাকা | বঙ্গাব্দ

নিরাপত্তায় কোনো ছাড় নয়’—রাজশাহী রেঞ্জ ডিআইজির মিট দ্য প্রেস

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
নিরাপত্তায় কোনো ছাড় নয়’—রাজশাহী রেঞ্জ ডিআইজির মিট দ্য প্রেস ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী রেঞ্জের আওতাধীন ৮ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

ডিআইজি বলেন, রেঞ্জের ৮টি জেলায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যমকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহযোগিতা করতে পারেন।

মিট দ্য প্রেসে সাংবাদিকরা বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। এ সময় ডিআইজি গণমাধ্যমকর্মীদের বক্তব্য শোনেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা