সাংবাদিক নেতা সাইদুর রহমানের সুস্থতায় রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ এশার নামাজের পর রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক আব্দুস সবুরের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
তিনি বলেন, “সাইদুর রহমান আমাদের কাছে শুধু একজন সভাপতি নন, তিনি একজন অভিভাবক ও দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর অসুস্থতার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছি। মহান আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও কিডনি-সংক্রান্ত জটিলতায় অসুস্থ সাইদুর রহমান বর্তমানে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে রাজশাহীর সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, শাহারিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, কোষাধ্যক্ষ আল-আমিন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগারবিষয়ক সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, মাজারুল ইসলাম চপল, রাজিব খান, ফায়সাল হোসেন, লিয়াকত হোসেন, সাগর নোমানী, শাহিন সাগরসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
দোয়া মাহফিলে উপস্থিত সাংবাদিকরা সাইদুর রহমানের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এই সাংবাদিক নেতা দ্রুত সুস্থ হয়ে আবারও সংবাদকর্মীদের নেতৃত্ব ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন।
Rahman Moti