ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক সোনাকে প্রাণনাশের হুমকি: রাজশাহী প্রেসক্লাবের কড়া হুঁশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
সাংবাদিক সোনাকে প্রাণনাশের হুমকি: রাজশাহী প্রেসক্লাবের কড়া হুঁশিয়ারি ছবির ক্যাপশন:
ad728

হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: দৈনিক সকালের সময় পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো. শাহিনুর রহমান সোনাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা শুধু একজন সাংবাদিকের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি।
রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক শাহিনুর রহমান সোনা ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।
তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণনাশের হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে—বিবৃতিতে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে বাড়ছে এলএনজি আমদানি, বসছে নতুন টার্মিনা

জ্বালানি সংকট কাটাতে বাড়ছে এলএনজি আমদানি, বসছে নতুন টার্মিনা