
নিজস্ব প্রতিনিধি বাঘা: রাজশাহীর বাঘায় এক চা বিক্রেতার মেধাবী কন্যার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার। তিনি গরিবের ঘরে আলোর প্রদীপ জ্বালাতে চান এমনকি অভিমত ব্যক্ত করেছেন । তার এই সহযোগিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় লোকজন।
শামীম সরকারের এক বন্ধু জানান, উপজেলা মীরগঞ্জ মোড়ে দেলোয়ার হোসেন নামের একজন চা বিক্রেতার মেধাবী কন্যার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক ও স্থানীয় সরকার পরিচালিত আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস.এম. সালাউদ্দিন আহমেদ অরূপে শামীম সরকার। স্থানীয় লোকজন জানান, চা বিক্রেতার মেয়ে অর্থের অভাবে পড়া শোনায় ভালো হয়েও টাকার অভাবে বই-গাইড কিনতে পারছিলো না।
এ দিকে বিষয়টি মনিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের মাধ্যমে খবর পেয়ে শামীম সরকার তাৎক্ষণিক তার বাড়িতে ছুটে যান এবং প্রয়োজনীয় সকল বই-গাইড কিনে দেন। পাশা পাশি ওই ছাত্রীর পড়াশোনা সহ যে কোন বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন ।
এ বিষয়ে জানতে চাইলে চা বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন,পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ রয়েছে। আমরা শামীম সরকারের প্রতি কৃতজ্ঞ। আমাদের মত অসহায়দের পাশে শামীম সরকারের মত অন্যান্য সক্ষম মানুষ যদি পাশে এসে দাঁড়াই তাহলে গরীব ঘর থেকেও আলোর প্রদীপ জন্য সম্ভব। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী শাপলা খাতুন ও তার এক বন্ধু।
