
নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমেনা–শোয়াইবুর রহমান ফাউন্ডেশন গোদাগাড়ীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি বলেন, এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। সমাজের প্রতিবন্ধী মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাষ্ট্রের বরাদ্দকৃত সব সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা জামায়াতের সহসচিব অধ্যাপক কামরুজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ও জামায়াত মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী ড. ওবায়দুল্লাহ, জামায়াতের থানা আমিন নুমায়ন মাস্টার এবং পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির শওকত হোসেন। ইফতার মাহফিলে প্রতিবন্ধী ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
