
সানোয়ার আরিফ রাজশাহী:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাশার তালুকদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনিযুক্ত সহ-সাধারণ সম্পাদক এন এম আবদুল্লাহ (ভিপি উজ্জ্বল)-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে এন এম আবদুল্লাহ (ভিপি উজ্জ্বল) সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাশার তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাশার তালুকদারও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় এন এম আবদুল্লাহ (ভিপি উজ্জ্বল)-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি জাতীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলের সম্মিলিত ভূমিকার গুরুত্বও তুলে ধরা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পারস্পরিক সম্মান, সহযোগিতা ও দেশ গঠনের প্রত্যয়ে ইতিবাচক বার্তা বহন করে বলে সংশ্লিষ্টরা মনে করেন।#এস.আর.