
নিজস্ব প্রতিনিধি :
রাজশাহী পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস শারীরিকভাবে অক্ষম জুয়েল নামের এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বাইপাড়া বাজার এলাকায় তিনি জুয়েলকে আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা গেছে, জুয়েল দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার শিবু দাস সরেজমিনে খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহায়তার হাত বাড়ান।
এসি শিবু দাস বলেন, “প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে পবিত্র রমজান মাস আমাদের সহমর্মিতা, মানবিকতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই রমজানের প্রকৃত তাৎপর্য।”
তিনি আরও বলেন, “একজন দায়িত্বশীল কর্মকর্তা ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে সাহায্যের হাত বাড়ালে তা শুধু একটি সহায়তা নয়, সমাজের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে ওঠে।” রমজানের এই পবিত্র সময়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মহিমান্বিত মাসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অক্ষম এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই মানবিক উদ্যোগ প্রমাণ করে, প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ।
অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই রমজানের প্রকৃত শিক্ষা। একজন দায়িত্বশীল কর্মকর্তা যখন ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তখন তা শুধু একটি সহায়তা নয়—সমাজের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে ওঠে। আসুন, রমজানের এই পবিত্র সময়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই। মানবিকতাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়।#এস.আর
