
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া, রাজশাহীসহ দেশের সাতটি জেলায় ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করেছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে এ সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এর মাধ্যমে বগুড়া, রাজশাহী, নাটোর, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলায় একযোগে ই-বেইলবন্ড সিস্টেম চালু হলো। বগুড়া জেলা আদালতে সরাসরি অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও বাকি ছয় জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন।

ই-বেইলবন্ড সিস্টেম চালুর ফলে বিচারপ্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার আরও সহজ হবে এবং জামিন সংক্রান্ত কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এ উপলক্ষে রাজশাহীতে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
