
নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিম্নবিত্ত ও অসহায় ৬০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সমাজসেবক মো. সালাউদ্দীন মাসুদ রানার উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী হিসেবেও পরিচিত।
উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি ও আতপ চাল। এসব পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
বিতরণকালে সালাউদ্দীন মাসুদ রানা বলেন, পবিত্র ঈদুল ফিতর আনন্দ ও ভাগাভাগির উৎসব। হরিয়ান ইউনিয়নের মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতেই তার এই উদ্যোগ। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সুবিধাভোগীরা জানান, সালাউদ্দীন মাসুদ রানা সবসময়ই তাদের পাশে থাকেন। ঈদের আগে এমন সহায়তা তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
