
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মতিহার এলাকার সন্তান শামানুল হক হৃদয়। তার এই নির্বাচনে এলাকাবাসী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, পাশাপাশি রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন হৃদয়ের সমর্থক ও শুভানুধ্যায়ীরা। তাদের মতে, মতিহার এলাকা থেকে এই প্রথম কোনো নেতা রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পদে দায়িত্ব লাভ করলেন।
জানা যায়, ছোটবেলা থেকেই শামানুল হক হৃদয়ের স্বপ্ন ছিল রাজশাহী সরকারি সিটি কলেজে ভর্তি হওয়া এবং সেখানে ছাত্র নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। দীর্ঘদিনের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। তার রাজনৈতিক অধ্যবসায়, সাংগঠনিক দক্ষতা ও ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই দায়িত্ব পেয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সদস্য সচিব শামানুল হক হৃদয়ের জন্য শুভকামনা ও দোয়া কামনা করেছেন তার সহকর্মী, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, তিনি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।