
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানার পৃথক অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন— কর্ণহার থানার সাহাপুর গ্রামের আমজাদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪৬), বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত সাদেক শেখের ছেলে মুক্তা শেখ (৩৬) এবং বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত আবু তালেবের ছেলে নাইম (২৫)। সবাই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আলমগীর হোসেনের বিরুদ্ধে কর্ণহার থানায় ইতোমধ্যে ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। পুলিশের অভিযান শেষে মোট ২ গ্রাম হেরোইন এবং ১৭৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।