
নিউজ ডেস্ক: বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করছে সরকার। প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে এ কার্যক্রম শুরু হবে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। তবে সব শ্রেণির মানুষ এ সুবিধা পাবেন না। ‘ফ্যামিলি কার্ড নীতিমালা’ অনুযায়ী ৬ শ্রেণির মানুষ এই সুবিধার আওতার বাইরে থাকবেন-
১. পরিবারের কেউ সরকারি পেনশনভোগী হলে
২. বাড়িতে এসি ব্যবহারকারী হলে
৩. গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক হলে
৪. পরিবারের সদস্য সরকারি চাকরিজীবী হলে
৫. বাণিজ্যিক লাইসেন্সধারী হলে
৬. বড় ব্যবসার মালিক হলে
সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ শিরোনামে এ নীতিমালা চূড়ান্ত করেছে। কর্মসূচির মূল দর্শন-‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’।
প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।