
সানোয়ার আরিফ রাজশাহী:
তীব্র গরমে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইনের কারণে বাড়ছে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকি—এমন সতর্কতা দিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, প্রখর রোদে দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল দাঁড়িয়ে থাকলে এর ফুয়েল ট্যাংকের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে ট্যাংকের ভেতরে থাকা পেট্রোল দ্রুত বাষ্পে পরিণত হয়ে চাপ সৃষ্টি করে, যা কোনো কোনো ক্ষেত্রে বিস্ফোরণ বা আগুন লাগার কারণ হতে পারে।
সম্প্রতি বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা বাড়তে থাকায় বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে দুপুরের তীব্র রোদে লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলগুলোতে এই ঝুঁকি বেশি দেখা যায়।
স্থানীয়রা জানান, অনেক সময় চালকরা তাড়াহুড়া করে মোটরসাইকেল বন্ধ না করেই বা প্রয়োজনীয় সতর্কতা না মেনে পাম্পে অবস্থান করেন। এতে দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়ে যায়।
বিশেষজ্ঞদের পরামর্শ,
প্রখর রোদে দীর্ঘ সময় মোটরসাইকেল লাইনে না রাখা
ইঞ্জিন বন্ধ রেখে জ্বালানি নেওয়া
অতিরিক্ত ভিড় এড়িয়ে চলা
পাম্প কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা
পেট্রোল পাম্প কর্তৃপক্ষকেও নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। সচেতনতা বাড়ানো গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
