
পুষ্পস্তবক অর্পণের পর শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে দ্বিতীয় দফায় শ্রদ্ধা জানালেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন
নিজস্ব প্রতিবেদক:
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
প্রথম দফায় রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে তিনি দ্বিতীয় দফায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের অবদান স্মরণ করা হয়। শহিদদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিতরা।