
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার স্কুল ও কলেজগুলোতে বেঞ্চ, সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী ও আলমারি সরবরাহ করা হয়।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহও সমান গুরুত্বপূর্ণ। সরকার শিক্ষা খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদীর, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম. এ. মতিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সাইফুল ইসলাম এবং উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আল-আমিন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন, সাবেক সভাপতি এস. এম. আকবর আলী বাবলুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, এসব উপকরণ শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।