ঢাকা | বঙ্গাব্দ

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় ছবির ক্যাপশন: প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
ad728
পাভেল ইসলাম মিমুল রাজশাহী

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ। 

রবিবার দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময় রাসিক প্রশাসক নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান এবং তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের উন্নয়ন,নাগরিক সেবা এবং সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

সাক্ষাৎকালে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন,সহ-সভাপতি পাভেল ইসলাম মিমুল,সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান,সাংগঠনিক সম্পাদক বানী ইসরাইল হিটলার,সহ-সাংগঠনিক সম্পাদক এনসার আলী খান,দপ্তর সম্পাদক তন্ময় দেবনাথ,প্রচার সম্পাদক ওমর আলী,মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিনা সুলতানা রোজিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Sanwar Arif

কমেন্ট বক্স
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা