ঢাকা | বঙ্গাব্দ

ক্যারিয়ারের ‘দরজা’ খুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহাসম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
ক্যারিয়ারের ‘দরজা’ খুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহাসম্মেলন ছবির ক্যাপশন: ক্যারিয়ারের ‘দরজা’ খুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহাসম্মেলন
ad728
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
চাকরির বাজারে প্রবেশের আগে তরুণদের দক্ষতা ও সম্ভাবনাকে শিল্পখাতের সঙ্গে সরাসরি যুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম (RURF)। সংগঠনটির আয়োজনে আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

 ‘ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট ২০২৬’।
‘Connecting Ambition with Opportunity’ প্রতিপাদ্যে দিনব্যাপী এ সামিটে ৩ হাজারের বেশি শিক্ষার্থী, সদ্য স্নাতক ও তরুণ পেশাজীবীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। তাদের সরাসরি মুখোমুখি হবেন ১০০-এর বেশি শিল্পনেতা, এইচআর পেশাজীবী, নিয়োগকর্তা, উদ্যোক্তা এবং দেশ-বিদেশে কর্মরত বাংলাদেশি কৃতী প্রাক্তন শিক্ষার্থী।
RURF জানিয়েছে, HR The Mediator-এর সহযোগিতায় আয়োজিত এ সামিটের মূল লক্ষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করা। একই সঙ্গে শিক্ষার্থীদের সামনে চাকরি ও ক্যারিয়ারের বাস্তব সুযোগ তুলে ধরা এবং নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা।
সামিটে থাকছে কী-নোট সেশন, প্যানেল আলোচনা, ওয়ান-টু-ওয়ান মেন্টরিং কর্নার, ক্যারিয়ার ফেয়ার ও অ্যালামনাই নেটওয়ার্কিং লাউঞ্জ। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, চাকরির বাজারের চাহিদা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম।
আয়োজকদের মতে, বর্তমানে শুধু একাডেমিক ফলাফল নয়—চাকরির বাজারে টিকে থাকতে প্রয়োজন বাস্তব দক্ষতা, যোগাযোগ সক্ষমতা ও পেশাগত নেটওয়ার্ক। সেই বাস্তবতা সামনে রেখেই সামিটের বিভিন্ন সেশন সাজানো হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের কনসালট্যান্ট, মিডিয়া ও পাবলিসিটি উইংয়ের মোঃ হাসানুর রহমান বলেন, তরুণ প্রতিভা ও শিল্পনেতাদের মধ্যে সরাসরি এবং সুগঠিত যোগাযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। সিভি ক্লিনিক থেকে শুরু করে নিয়োগকর্তাদের সঙ্গে স্পিড-নেটওয়ার্কিং—দিনের প্রতিটি সেগমেন্ট শিক্ষার্থীদের সম্ভাবনাকে বাস্তব ক্যারিয়ার সুযোগে রূপ দেওয়ার লক্ষ্যেই সাজানো হয়েছে।
আয়োজকরা আশা করছেন, ‘ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট ২০২৬’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য শিল্পখাতের সঙ্গে সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : Sanwar Arif

কমেন্ট বক্স
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা