
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। সভায় তিনি বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে শুধু আলোচনা করে তা নথিবদ্ধ করলেই চলবে না, বরং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকল প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি প্রথম সভা। রাজশাহীর আরও চারটি আসনের সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে সভায় অংশ নেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেলা প্রধান, বিভিন্ন উপজেলার ইউএনও, সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটির নতুন সদস্য রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ড. ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
