
নিউজ ডেস্ক: বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল লতিফ সরকারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মনোনয়ন প্রক্রিয়া শেষে প্রতিটি পদের বিপরীতে একক প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বিজয়ীদের মধ্যে সভাপতি পদে মো. রাহাত পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মো. ইমানুর রশিদ, সহ-সভাপতি মোসা. আনোয়ারা খাতুন ও মো. হানিফ সিকদার নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মো. শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জাকারিয়া মণ্ডল ও মো. জাহাঙ্গীর আলম এবং অর্থ সম্পাদক পদে এ.এস.এম শক্তিয়ার জাহান নির্বাচিত হন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোর্তুজা হোসেন ও সৈয়দ আবু হাসনাত, দপ্তর ও প্রচার সম্পাদক মো. শরিফ উদ্দীন পাঠান, চাকুরি বিষয়ক সম্পাদক মো. আহসান হাবিব নির্বাচিত হয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবুল বাশার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শামসুল হক এবং মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা আখতার জাহান নির্বাচিত হন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল আলিম, মো. শরিফুল ইসলাম খান, মো. আনছারুল হক, মো. আব্দুস সোবহান শাফী ও মো. আব্দুল খালেক।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল মনোনয়নপত্র জমা এবং ২৪ এপ্রিল প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল এই ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটি আগামী মেয়াদে সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং সদস্যদের পেশাগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
