
নিজস্ব প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ পরিবার।
এক শুভেচ্ছা বার্তায় রাজশাহী অঞ্চলের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদের সম্পাদক ও প্রকাশক সানোয়ার আরিফ বলেন, মাহফুজুর রহমান রিটন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বে রাজশাহী মহানগর আরও সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরীতে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়ন এগিয়ে নিতে রিটনের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদপরিবার সবসময় তার গঠনমূলক উদ্যোগের পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করা হয় শুভেচ্ছা বার্তায়।
প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য সিটি কর্পোরেশনগুলো হলো বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।
মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
