
আশিকুর রহমান, রাজশাহী:
চারঘাট উপজেলা এলাকায় চলমান খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক । অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) আওতায় বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টির আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নে প্রায় ১ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৭৫৪ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক। প্রকল্পের আওতায় ঝাউবনা থেকে কান্দ্রা হয়ে বড়াল নদী পর্যন্ত এবং ভায়া হাবিবপুর হয়ে নিমপাড়া থেকে মুশিখা নদী পর্যন্ত প্রায় ১০ দশমিক ৪০০ কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পের অগ্রগতি ও কাজের মান সম্পর্কে খোঁজখবর নেন। খাল পুনঃখনন কাজ ঘুরে দেখার পর তিনি একটি বনজ নিমগাছ রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) , জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , নিমপাড়া ইউপি চেয়ারম্যান ও প্রকল্প কমিটির চেয়ারম্যান , র অফিসার ইনচার্জ , বিএনপি নেতা , জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে, কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় অতিদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
