
নিজস্ব প্রতিবেদন:
রাজশাহী নগরীর নওদাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বসতিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় সড়কে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান। তিনি বস্তিবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন।
গাজিউর রহমান বলেন, “আপনারা আমার ভাই, আমরা সবসময় আপনাদের পাশে আছি।” তিনি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার আশ্বাস দেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং স্থানীয়রা অবরোধ তুলে নেয়।
