
চীফ রিপোর্টার,জয়নাল আবেদিন জয়:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্ধারিত জ্বালানি তেলের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজশাহীর পুঠিয়ায় জনস্বার্থ রক্ষায় ছুটির দিনেও দিনভর বিভিন্ন পেট্রোল পাম্পে নিয়মিত মনিটরিং পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
বুধবার (১৮ মার্চ) পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং পেট্রোল পাম্পগুলোতে অবৈধ মজুত বন্ধে এই কার্যক্রম পরিচালিত হয়।এসিল্যন্ড পেট্রোল পাম্প মালিকদের সরকারি নিয়ম মাফিক জ্বালানি তেল বিক্রির কঠোর নির্দেশনা প্রদান করেন সহকারী কমিশনার ভূমি শিবু দাস।
তিনি আরও বলেন, নতুন নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার পেট্রোল বা অকটেন প্রদান করা যাবে।বাস ও ট্রাকের ক্ষেত্রে সরকারি নির্ধারিত সীমা মেনে তেল বিক্রি করতে হবে।পেট্রোল পাম্পগুলোতে অবৈধভাবে তেল মজুদ করে রাখা হয়েছে কিনা সেটি দেখা হয়। অবৈধভাবে তেল মজুদ রেখে ভোক্তাকে চাহিদা অনুযায়ী তেল না দেবার কোন সুযোগ নেই।
