
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (৭ মার্চ) বিকেলে তাহেরপুর হাইস্কুল মাঠে তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, তাহেরপুর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল পিয়াদা, তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক বাসার, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওহাব সরদার ও সদস্য সচিব আশরাফুল ইসলাম শুভসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। শেষে দেশ, জাতি এবং দলীয় নেতাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
