
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর (রাজশাহী):
রাজশাহীর দুর্গাপুর উপজেলার তাহেরপুর ফিলিং স্টেশনে তেল বিক্রি মনিটরিং ও অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এ সময় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় চারজন ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
