
মোঃ জয়নাল আবেদিন জয়,চীফ রিপোর্টার: পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে বাজার মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস পুঠিয়া,রাজশাহী।এসময় অতিরিক্ত দামে মাংস বিক্রিয় ও মূল্য তালিকা সাঁটানো না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে ১০.০০০ (দশ) হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
রবিবার (৮ মার্চ ২০২৬) পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা সময় তিনি আরো বলেন,পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকি মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে। বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন বানেশ্বর বাজার কমিটির সভাপতি সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
