
গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পৌর কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ শফিকুল আলম সমাপ্ত।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিক-নির্দেশনা প্রদান করেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আবুল হোসেন মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু, গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহ্বায়ক (চেয়ারম্যান) মোঃ হযরত আলী এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আশরাফ মল্লিক।
গোদাগাড়ী পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ অলিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের কৃষকদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে। পাশাপাশি আগামীর রাজপথের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
