
নিউজ ডেস্ক: দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন গঠন এবং পাঁচটি নতুন উপজেলা প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশে ১১টি সিটিকর্পোরেশন রয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বগুড়া সিটি কর্পোরেশন যুক্ত হয়ে মোট সিটি কর্পোরেশনের সংখ্যা দাঁড়াবে ১২টিতে।
একই বৈঠকে দেশের বিভিন্ন জেলায় আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।
বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫। নতুন পাঁচটি উপজেলা যুক্ত হলে এ সংখ্যা বেড়ে ৫০০-তে পৌঁছাবে।
