
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অবৈধ যানবহন ভুটভুটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক-সহ দু’জন এবং হাসপাতালে নেয়ার পথে একজন নারীর মৃত্যু হয়েছে। একই সাথে গুরুত্বর আহত হয়েছেন আরো দু’জন যাত্রী। আহতদের রামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার চন্ডিপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়।
নিহতরা হলেন, সিএনজি চালক শরিফুল ইসলাম, পিতা নাজির দফাদার, গ্রাম ফতেপুর, বিলমাড়িয়া, লালপুর নাটোর, যাত্রী বিধান মিস্ত্রী ,পিতা নিরাপদ মিস্ত্রী গ্রাম লালুপুর বুদপাড়া। এই দু’জন ঘটনাস্থলে মারা গেছেন। অপর মৃত যাত্রী মোসা: রুকেনা বেগম, স্বামী নাজিম উদ্দিন ,গ্রাম সালামপুর, উপজেলা লালপুর, জেলা নাটোর ,তাকে রামেক হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করেন ।
স্থানীয় লোকজন জানান, সকাল আনুমানিক সাড়ে ৭ টার সময় বানেশ্বর-ঈশ্বরদী সড়ক পথে বাঘা হয়ে একটি ফাঁকা অবৈধ ভুটভুটি যাচ্ছিল ঈশ্বরদী। অপর দিকে পাশ্ববর্তী লালপুর উপজেলা থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে বাঘা আসছিল। পথিমধ্যে বাঘার চন্ডিপুর বাজারের পূর্ব প্রান্তে এক টার্নিং-এ উভয় পরিবহন মুখমুখি সংঘর্ষের শিকার হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনা স্থালে চালক-সহ দু’জন মারা যান।
এ সময় উপস্থিত লোকজন অবশিষ্ট তিন যাত্রী-রুকেনা বেগম, সাজাহান আলী এবং সীমা বেগম সর্ব সাং লালপুর উপজেলাদ্বয়কে বাঘা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল ইসলাম সবাইকে সাময়িক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ট করলে প্রতিমধ্যে রুকেজান মারা যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ ইন্সেপেক্টর তদন্ত সুপ্রভাত মন্ডল জানান, ঘটনাটি মর্মান্তিক এবং দু:খ জনক। নিহতদের রামেক হাসপাতালের মর্গে ফরেনসিক টেষ্টের জন্য প্রেরণ করা হচ্ছে। ভুটভুটি চালক পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
